আগুন! ফালিতেই ভরসা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

প্রচন্ড গরমে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন। মাগুরা শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকায় ও ফুটপাতে ঠান্ডা পানীয় বিক্রির দোকানগুলোতে বিক্রি কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বেড়েছে তরমুজ, ডাব, লেবুর শরবতের কদরও।

সরেজমিনে দেখা যায়, শহরের বিভিন্ন বাজার, ফলের দোকান এবং ফুটপাতে স্তুপ করে বিক্রি হচ্ছে তরমুজ। দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে গেছে। তবে ক্রেতারা জানিয়েছেন গতবছরের তুলনায় তরমুজের দাম বেশি। এছাড়া প্রচন্ড গরম পড়ায় চাহিদাও বেড়ে গেছে। তাই পাইকারী  আড়তেও তরমুজের দাম বৃদ্ধি পাওয়ায় তারা বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে। বাজারে প্রতিটি ছোট তরমুজ ১০০ টাকার কাছিকাছি। মাঝারি ভালো মানের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকা ও বড় ৩০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

আব্দুল করিম নামের একজন রিক্সা চালক বলেন, এই খাড়া রোদে রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে যাই। শরীরটা জুড়ানোর জন্য তরমুজ খেতে মন চাইলেও বেশি দামের কারনে আস্ত তরমুজ কেনার সামর্থ থাকে না। তাই ফালি করে কেটে রাখা তরমুজ খাচ্ছি। অনেক সময় আস্ত তরমুজ বাড়ি নিয়ে কাটার পর দেখা যায় তরমুজটি মিষ্টি নয়। ফালি করে কাটা তরমুজে সে সমস্যা নেই অল্প টাকাতে খাপাওয়া যায়, তাই তাদের মতো স্বল্প আয়ের মানুষেরা ফালি করা তরমুজ খেতে পছন্দ করেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: