মাগুরায় ইমাম সম্মেলন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরায় জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ‘জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

জেলা প্রশাসক মো. আলী আকবরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এবিএম মাহফুজুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, মাগুরা শাখার সহকারী পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

ইমাম সম্মেলনে জেলার দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, মাদ্রাসা শিক্ষকসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: