সর্বশেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার বিজ্ঞ জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমানকে সাতক্ষীরা জেলায় বদলি করা হয়েছে। আজ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে, যা বারের ইতিহাসেও বিরল। জানাগেছে, ১৮ বছর পরে কোন জেলা ও দায়রা জজকে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হলো। এসময় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। তারা তাদের ব্যক্তব্যে বিদায়ী জেলা ও দায়রা জজ জনাব শেখ মফিজুর রহমানকে জেলায় কর্মরত সর্বশেষ্ঠ জনবান্ধব জেলা ও দায়রা বলে অভিমত ব্যক্ত করেন।

সিনিয়র আইনজীবী শফিকুজ্জামান বাচ্ছু, হাসান সিরাজ সুজা, সভাপতি এসকেন্দার আজম বাবলু, সাধান সম্পাদক সাজেদুর রহান সংগ্রাম, রোকনুজ্জামান খানসহ বিজ্ঞ আইনজীবীরা তাদের বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। মাত্র দুই বছরেই নানামুখি কর্মকান্ডে তিনি জনবান্ধব হিসাবে সুখ্যাতি অর্জনের পাশাপাশি মাগুরাকে দেশে অনুসরনীয় করে তুলেছেন বলে তাদের বক্তব্যে জানান।

এ্যাড. রোকনুজ্জামান তার ব্যক্তব্যে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ জজ হিসাবে খ্যাতি অর্জন ও লিগ্যাল এইড নিয়ে আলোকপাত করে বলেন, তার নেতৃত্বে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি ভিন্নধর্মী কার্যক্রম স্বতন্ত্র বৈশিষ্ট নিয়ে শুধু দেশের মধ্যে নয় সার্কভূক্ত দেশসমূহের কাছেও ভিন্নতর উচ্চতায় পৌছে গেছে। Extra Judicial Activities এবং জনকল্যাণকর কাজসমূহ বাংলাদেশের মাঠ পর্যায়ের জুডিশিয়াল সিস্টেমকে গোটা বিশ্বের মাঝে গৌরবময় করে তুলেছে।

এসময় বারের সকল আইনজীবী ও জজশিপের বিজ্ঞ বিচারকগণ উপস্থিত ছিলেন।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: