মাগুরা কখনো ভুলবেনা তোমায়…..

মাগুরানিউজ.কমঃ 

রাজীব মিত্র জয় – 

একজন মানুষের কর্মস্থল পরিবর্তনের খবর গোটা জেলার মানুষের জন্য পিড়াদায়ক হতে পারে তা কখনো ভাবিনি। কিন্তু তেমনটাই ঘটেছে। নতুন করে স্বপ্ন দেখা সাধারন মানুষগুলোর চোখ অশ্রুসজল। এমনটি কখনো হবে বা হতে পারে তা ওদের মনেই আসেনি। ওরা মাগুরার বিচারপ্রার্থী সাধারন আম জনতা।মাগুরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ, জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান মহোদয়কে সাতক্ষিরা জেলায় বদলি করা হয়েছে। আজ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় যা বারের ইতিহাসেও বিরল। ১৮ বছর পরে কোন বিচারককে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। আবেগআপ্লুত হয়ে পড়েন উপস্থিত প্রতিটি আইনজীবী। আদালত চত্বরেও একই অবস্থা।

মাত্র দুই বছরেই নানামুখি কর্মকান্ডে তিনি জনবান্ধব হিসাবে সুখ্যাতি অর্জনের পাশাপাশি মাগুরাকে দেশে অনুসরনীয় করে তুলেছেন। বিনামূল্যে আইনগত সহায়তা সুবিধা প্রত্যন্ত অঞ্চলে সাধারন মানুষের মাঝে পৌছে দিতে বিরামহীন জেলার এ প্রান্ত থেকে প্রান্ত চষে বেড়িয়েছেন। ‘লিগ্যাল এইড’ কার্যক্রমকে মাগুরার গণমানুষের সামাজিক আন্দোলনে পরিনত করেছেন। প্রায় প্রতিটি সাপ্তাহিক ছুটির দিনেই তিনি প্রান্তিক পর্যায়ে সুবিধার বার্তা নিয়ে হাজির হতেন। তৈরী করেছেন হাজার হাজার লিগ্যাল এইড স্বেচ্ছাকর্মী। একজন বিচারকের কর্মক্ষেত্র থেকে বদলি অতি সাধারন একটি ঘটনা। কিন্তু জনবান্ধব এই মানুষটির বদলির খবরটি মাগুরার বিচারপ্রার্থী সাধারন আম জনতা ও লিগ্যাল এইড স্বেচ্ছাকর্মীদের কাছে দুঃস্বপ্নের মতো।

উদ্যোগী এই মানুষটি কারাগার থেকে আদালতে নিয়ে আসা বন্দিদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছেন। লিগ্যাল এইড সেবা প্রার্থীদের কাছে তিনি ছিলেন আর্শীবাদ। সুবিধাবঞ্চিতের জন্য নিজ উদ্যোগে খাবার ও  যাতায়াত খরচ বাবদ অর্থ প্রদানের ব্যবস্থা করেছেন। আদালত প্রাঙ্গনে স্থাপন করেছেন লিগ্যাল এইড চত্বর। লিগ্যাল এইড সেবাকে ওয়ান ডোর সার্ভিস সুবিধায় রুপান্তর করেছেন। আদালত চত্বরে সুপেয় পানির ব্যবস্থা করেছেন। বিচারপ্রার্থীদের বিশ্রাম ও অপেক্ষার জন্য নির্মান করেছেন মনোমুগ্ধকর ছায়াবিথী চত্বর। পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন সজ্জায় বদলে দিয়েছেন আদালত চত্বর। এরকম নানা তৎপরতায় তিনি মাগুরার মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

তার নেতৃত্বে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি ভিন্নধর্মী কার্যক্রম স্বতন্ত্র বৈশিষ্ট নিয়ে শুধু দেশের মধ্যে নয় সার্কভূক্ত দেশসমূহের কাছেও ভিন্নতর উচ্চতায় পৌছে গেছে। Extra Judicial Activities এবং জনকল্যাণকর কাজসমূহ বাংলাদেশের মাঠ পর্যায়ের জুডিশিয়াল সিস্টেমকে গোটা বিশ্বের মাঝে গৌরবময় করে তুলেছে।

দেশের একজন নাগরিক, একজন আইনজীবী ও লিগ্যাল এইড কর্মী হিসেবে বিশেষভাবে কৃতজ্ঞ এই জন্য যে আপনি আমাদের প্রিয় মাগুরা জেলাকে উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন। আইনী সেবা বিস্তারে মাগুরা এখন দেশের মডেল। যা আপনার অদম্য প্রচেষ্টার ফসল। এমনকি সার্কভুক্ত দেশগুলিতেও আপনারা সফল প্রচেষ্টা আলোচিত ও প্রশংসিত।

আইনজীবী পরিবারের সদস্য হিসেবে আপনার কর্মোদ্যম প্রত্যক্ষ করার এবং আপনার অধীনে কাজ করার সৌভাগ্য হয়েছে – এজন্য গর্ববোধ করি। বিচারক হিসেবে মানবিক, প্রশাসক হিসেবে দক্ষতাসম্পন্ন ছাড়াও বিনামূল্যে আইনগত সহায়তাসহ আপনার অনন্য সব জনবান্ধব মানবিক উদ্যোগ মাগুরার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে কবির ভাষায় বলতে হয়- মাগুরা কখনো ভুলবেনা তোমায়…।

আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আর দেশের জন্য দেশের মানুষের জন্য আরো নতুন নতুন উদাহরণ সৃষ্টি করুন। প্রত্যাশা করি মাগুরার মতো দেশের প্রতিটি জেলার আইনগত সেবাও সমৃদ্ধ হবে। বাংলাদেশ পরিনত হবে একটি কল্যানকর মানবিক রাষ্ট্রে, যা আপনার সর্বদা প্রচেষ্টা। বিশ্ব অনুসরন করবে প্রিয় বাংলাদেশকে। আপনার কর্মজীবন সফলতায় ভরে উঠুক-এই কামনা করি।

লেখক- আইনজীবী, সাংবাদিক মানবাধিকার উন্নয়ন কর্মী

 

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: