অধ্যক্ষ আবদুর রউফ হত্যার বিচারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফের হত্যার বিচারের দাবিতে বুধবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে উপজেলার মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ উপলক্ষে বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে শ্রীপুর সরকারি কলেজ পর্যন্ত রাস্তার দু’পাশে শত শত শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন খামারপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান, বরিষাট দাখিল মাদ্রাসার সুপার মোঃ নুরুদ্দীন মৃধা, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার সহ-সুপার নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, মাওলানা আবদুর রউফ তার নিজ এলাকায় পিতা-মাতার নামে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে গত ২১ মার্চ জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল বাজার থেকে তার নিজ বাড়ি বড়ড়িয়া যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আহত করলে ২৫ মার্চ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: