মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৫ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, শহরের নতুন বাজার, নিজনান্দুয়ালী, পারন্দুয়ালী এলাকা থেকে মাদকবিক্রেতা ও সেবনকারী ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের নামে থানায় মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলা রয়েছে।

