সন্ত্রাসী হামলায় আহত অধ্যক্ষের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক – 

মাগুরায় সন্ত্রাসী হামলায় আহত শ্রীপুরের কাদিরপাড়া সম্মিলনী ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ (৪৫) মৃত্যু হয়েছে। সোমবার বিকালে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুর রউফের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে। আজ মঙ্গরবার সকাল ১১টায় মাগুরা সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।আবদুর রউফ মহম্মদপুর উপজেলার হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের পরিচালনা কমিটির সভাপতি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া সম্মিলনী ইসলামী আলীম মাদ্রাসার অধ্যক্ষ।

মাগুরার মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন জানান, মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার জেলার শ্রীপুর উপজেলার একটি মাদ্রাসায় অধ্যক্ষের চাকরি করতেন। 

বৃহস্পতিবার মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নতুন পাড়ায় বাড়িতে ফেরার পথে আব্দুর রউফের উপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় তার। পূর্ব শক্রতার জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: