গল্প নয় সত্যি!

মাগুরানিউজ.কমঃ 
রাজীব মিত্র জয় – 

নির্যাতনের শিকার হয়ে স্বামীর সংসার ছেড়ে একমাত্র সন্তানকে নিয়ে দীর্ঘদিন অসহায় অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন শিমু খাতুন। সেখানেও অনেক কষ্ট আর যন্ত্রণায় জীবন কাটাতে হচ্ছিল শিমু ও তার কন্যাসন্তানকে। স্বামীর কাছে ফেরার ব্যাপক ইচ্ছা থাকার পরও সেটা সম্ভব হচ্ছিলোনা। অন্যদিকে অর্থাভাব ও সহযোগীতার অভাবে মামলা করার ক্ষমতাও তার ছিলোনা। ফলে অসহায় শিমুকে অনেক কষ্টে দিন কাটাতে হচ্ছিল।

একপর্যায়ে শিমু তার ইউনিয়নে অনুষ্ঠিত লিগ্যাল এইড মতবিনিময় সভায় উপস্থিত এক প্রতিবেশী চাচার মাধ্যমে লিগ্যাল এইড বিষয়ে জানতে পারে। কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে একেবারেই টাকা-পয়সা ছাড়া সে আইনগত অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হতে পারবে।

একপর্যায়ে শিমু সব নিয়ম-কানুন মেনে ২৬ আগষ্ট ২০১৮ তারিখে লিগ্যাল এইড অফিসে যৌতুক, দেনমোহর ও খোরপোশ দাবি করে মামলার আবেদন করেন। আইনগত সহায়তা পাওয়ার কারণ ব্যাখ্যা করে প্রয়োজনীয় সব কাগজপত্র দাখিল করেন। আবেদনপত্রটি গৃহীত হয়।

এরপর সহকারী জজ ও দায়িত্বরত জেলা লিগ্যাল এইড অফিসার রোমানা রোজী ঐকান্তিক প্রচেষ্টায় বিরোধ নিষ্পত্তি করতে সক্ষম হন। পারস্পরিক আলোচনার ভিত্তিতে শিমুর স্বামী নাসির মন্ডল তার ভুল বুঝতে পারে। এদিকে শিমুও স্বামীর সংসারে যেতে আগ্রহী। পরিশেষে এডিআর এর মাধ্যমে তাদের মিমাংসা হয়।

অবশেষে মঙ্গলবার ১১ সেপ্টেম্বর শিমু তার সন্তানকে নিয়ে স্বামীর সংসারে ফিরে যায়। ফেরার পথে পেছন ফিরে তাকাতেই দেখি শিমুর মুখে যুদ্ধ জয়ের হাসি। টাকা না থাকলেও বিনামূল্যে সরকারী আইনগত সহায়তা পাওয়া যায় এটা এখন বিশ্বাস করেন শিমু। আর এ বিশ্বাসকে ছড়িয়ে দিতে চান তার মতো সুবিধাবঞ্চিত সবার মাঝে।

সুষ্ঠুপরিকল্পনা, কার্যকরি বাস্তবায়ন এবং সার্বিক সমন্বয়ের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করছে মাগুরা জেলা লিগ্যাল এইড। শুধু অর্থের অভাবে আইনের আশ্রয় লাভের অধিকার হতে বঞ্চিত মানুষের সংখ্যা ক্রমেই উল্লেখযোগ্য হারে কমছে। ”বিরোধ হলে শুধু মামলা নয়,লিগ্যাল এইড অফিসে আপোষও হয়”- এ শ্লোগানের যথার্থতা মিলছে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে।

জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নেতৃত্বে মাগুরা জেলা লিগ্যাল এইড অসহায়, নিঃস্ব ও দুঃস্থ, নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে ইতিমধ্যেই দেশে দৃষ্টান্ত হয়ে দাড়িয়েছে। পিছিয়ে থাকা মানুষদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এভাবেই সমৃদ্ধির পথে এগিয়ে যাবে মাগুরা এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ মাগুরা জেলা লিগ্যাল এইড অফিস।

লেখক : আইনজীবী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

ছবি সৌজন্য- ইসমাইল হোসেন, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, জেলা লিগ্যাল এইড অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: