মাগুরাতে ‘টক অব দ্য টাউন’ এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ জয় মিত্র –

‘আ. লীগে ৬৭ প্রার্থী চূড়ান্ত’- শিরোনামে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদটি আজ মাগুরা শহরে প্রধান আলোচ্য বিষয়। অভিনন্দন জানিয়ে ফেসবুকে নেতাকর্মীদের বার্তায় বিষয়টি রিতিমতো ‘টক অব দ্য টাউন’। ষ্টলে পত্রিকা ফুরিয়ে গেলে সংবাদের ফটোকপি করতে দেখা গেছে নেতাকর্মীদের।

প্রকাশিত সংবাদে আওয়ামীলীগ দলীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়, নির্বাচনে শতাধিক আসনের জন্য দলের সম্ভাব্য প্রার্থীও চূড়ান্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৭ জনের নাম জানা গেছে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় থেকে ওই সব আসনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নির্বাচনী মাঠ গোছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়, দলের প্রার্থী চূড়ান্ত হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত আমরা কাউকে মনোনয়ন দিইনি। তবে যাঁদের অবস্থা ভালো এ রকম অনেককে বলা হয়েছে, আমাদের লিডার (শেখ হাসিনা) আভাস-ইঙ্গিত দিয়েছেন।’ অক্টোবরে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

প্রকাশিত সংবাদে ৬৭ জনের তালিকায় থাকা মাগুরা-১ আসনে এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ‘আমার বাবা মাগুরার এমপি ছিলেন। তখন থেকেই আমরা নৌকার জন্য কাজ করে যাচ্ছি। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে গ্রামেগঞ্জে সংগঠনকে নতুন করে সাজিয়েছি। নেত্রীর নির্দেশে এখনো কাজ করছি। ইনশাআল্লাহ নৌকার জয় হবে। মাগুরার মানুষ স্বপ্নেও যে উন্নয়ন ভাবেনি—রেলওয়ে, মেডিক্যাল কলেজ স্থাপন, স্টেডিয়াম নির্মাণসহ অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তাই মানুষ উন্নয়নের পক্ষে আমাকে সমর্থন দিচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: