মাগুরায় গোলাগুলিতে নিহত ২

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদরের রাউতড়া গ্রামের মাঠে শুক্রবার রাতে গোলাগুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত হোসেন মোল্যার ছেলে সিবাদুল ইসলাম ওরফে সিবা (৪২) ও যশোরের নরসিংহপুর এলাকার নুর নবী মোল্যার ছেলে কামাল হোসেন মোল্যা (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাউতড়া গ্রামের মাঠের মধ্যে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে শুক্রবার রাতে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। নিহত সিবাদুলের বিরুদ্ধে আটটি ও কামালের বিরুদ্ধে পাঁচটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা, চারটি রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তিদের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: