ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত নোমানী ময়দান

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরের নোমানী ময়দানে সকাল আটটায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এতে ইমামতি করবেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মওলানা রইস উদ্দিন।

প্রধান এ জামাতে জেলা প্রশাসক আতিকুর রহমান, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন।

এছাড়া শহরের জজকোর্ট জামে মসজিদ, ভায়না গোরস্থান জামে মসজিদ, ভায়না হাজী সাহেব এতিমখানা মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, ঢাকা রোড় পানি ভবন মসজিদ, পারলা ঈদগাহ, দরি মাগুরা এতিমখানা প্রাঙ্গণ, পারনান্দুয়ালী, নিজনান্দুয়ালী ঈদগাহে ঈদের প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে।

পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল জানান, সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য পৌরসভার পক্ষ থেকে নোমানী ময়দানে গেট, প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মুসল্লিরা যাতে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: