মাগুরাতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় নানা আয়োজনে বছরের প্রথম দিনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সকালে শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলুর সভাপতিত্বে উৎসবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ব্রজেন্দ্রনাথ বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা আরজু প্রমুখ।

জেলা শহর থেকে গ্রাম সর্বত্রই নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা গেছে। সদর উপজেলার দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী নাজমিন খাতুন জানায়, সকাল বেলা স্কুলে গিয়ে নতুন বই পেয়েছি। বই পেয়ে সব বন্ধুরা মিলে আনন্দ করেছি। নতুন বইয়ের সুন্দর গন্ধ আমার খুব ভাল লাগে।

জেলা শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি জানান, এ বছর জেলার ৫০৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫০ টি কিন্ডার গার্টেন মিলিয়ে ১ লাখ ১৮ হাজার ৯১৩ জন শিক্ষার্থীর মাঝে ১লাখ ৩০হাজার সেট বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

অপরদিকে, জেলার মাধ্যমিক পর্যায়ে ২৫০টি বিদ্যালয়ের ১ লাখ ২৪ হাজার ১১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: