মোরগের লড়াইয়ে মোরগের ‘হাতেই’ মৃত্যু হল মালিকের

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ 

কার্যত নজির বিহীন ঘটনা। মোরগ লড়াই-এর আসরে প্রতিপক্ষ মোরগের আক্রমণে মৃত্যু হল মোরগ মালিকেরই। কলকাতার জি ২৪ ঘন্টা জানায়, বৃহস্পতিবার দুপুরে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রাম। পুরুলিয়া র হুড়ার পালগাঁর জঙ্গলে বসেছিল মোরগ লড়াই এর মেলা।

দূর দুরান্তের অসংখ্য মানুষ এসে জড়ো হন  মোরগ নিয়ে। হুড়ার রুদরা গ্রামের বাসিন্দা অসীম মাহাতো এসেছিলেন মোরগ লড়াইয়ে  অংশ নিতে।তাঁর মোরগ জিতেও যায়।  প্রতিপক্ষের  মৃত মোরগ ঝুলিয়ে অসীম যখন মাঠ ছাড়ছিলেন, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। 

অন্য একটি মোরগকে পায়ে অস্ত্র বেঁধে তৈরি করা হচ্ছিল। সে সময় ওই মোরগটি এসে অসীমের হাতে ঝুলন্ত মোরগকে আক্রমণ করে, মোরগের পায়ে বাঁধা ছুরিতে কেটে যায় গলার নলি। মোরগ মালিককে  প্রথমে হুড়া স্বাস্থ্যকেন্দ্র পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষনা করেন চিকিত্‍সকরা। মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গ্রাম। কেউউ মানতে পারছেন না এই আকস্মিক ঘটনা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: