মাগুরায় ভারত-বাংলাদেশ সোনালী অতীত ক্লাবের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের  সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে কলকাতা সোনালী অতীত ক্লাব ২-১ গোলে বাংলাদেশ সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। কলকাতার পক্ষে গোল করেন অয়ন মজুমদার এবং পলাশ রায়। বাংলাদেশের পক্ষে গোল করেন আরমান।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় এবং জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচের উদ্বোধন করেন মাগুরা জেলা প্র্রশাসক মুহম্মদ আতিকুর রহমান।

বাংলাদেশের মাগুরা জেলা সোনালী অতীত ক্লাবের পক্ষে জাতীয় দলের প্রাক্তন ফুটবলার আসলামের নেতৃত্বে খেলায় অংশ নেন সাব্বির, আলফাজ, আরমান, নকিব, উজ্জ্বল, লাজুক, ইউনুস, বারকি, আহমদ, জাকির ও হিমু।

অন্যদিকে ভারতের কলকাতার বেঙ্গল সোনালী অতীত ক্লাবের পক্ষে পার্থ রায়ের নেতৃত্বে অংশ নেন কোশিক চক্রবর্তি, অয়ন দাস, সমরেশ চক্রবর্তি, নান্টু দাস, কৃষ্ণ বণিক, পলাশ রায়, অনুপ সাহা, দীপক গায়েন, অয়ন মজুমদার, নিহার রঞ্জন মল্লিক এবং দেবাশিষ চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: