ভারত-অস্ট্রেলিয়া সমান সমান

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদকঃ

আউটফিল্ড খেলার অনুপযোগী থাকায় ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ায়নি। ফলে সমতা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে।

প্রথম ম্যাচটা জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জয়ের হাসি হেসেছে অস্ট্রেলিয়া। আজ ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি তাই রূপ নেয় অঘোষিত ফাইনালে। কিন্তু ‘ফাইনালে’ মাঠে গড়াল না এক বলও।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭.৩০টায়। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় রাত ৯টার দিকে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

এর আগে দুই দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত জিতেছিল ৪-১ ব্যবধানে। এরপর জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বিরাট কোহলির দল। স্বাগতিকরা বৃষ্টি আইনে প্রথম ম্যাচটি জিতেছিল ৯ উইকেটে। তবে পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: