মমতাময়ী ‘মা’ মাদার তেরেসার জন্মদিন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মানুষের মাঝে যিনি খুঁজে পেয়েছিলেন ঈশ্বরকে, যার কাছে ছিলোনা কোন জাতি-ধর্মের ভেদাভেদ, মানবসেবাকেই ধর্ম হিসেবে নিয়েছিলেন যিনি, তিনিই মাদার টেরিজা বানানান্তরে মাদার তেরেসা, ছিলেন একজন আলবেনিয়ান-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী। সারাবিশ্বের দুস্থ মানুষের ভরসার ও মমতাময়ী মায়ের প্রতিমুর্তি। সুদীর্ঘ ৪৫ বছর ধরে তিনি দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যুপথযাত্রী মানুষের সেবা করেছেন।

মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ অগস্ট অটোম্যান সাম্রাজ্যের ইউস্কুবে (অধুনা ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্রের রাজধানী স্কোপিয়ে) জন্মগ্রহণ করেন। তবে ২৬ অগস্ট জন্ম হলেও তিনি ২৭ অগস্ট তারিখটিকে তাঁর “প্রকৃত জন্মদিন” মনে করতেন; কারণ ওই তারিখেই তাঁর ব্যাপটিজম সম্পন্ন হয়েছিল। তিনি ছিলেন নিকোলো ও দ্রানা বয়াজুর কনিষ্ঠ সন্তান।

মাত্র পাঁচ টাকা মূলধন নিয়ে তিনি যে মিশনারীজ অব চ্যারিটি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, তা আজ সারা বিশ্বে সম্প্রসারিত হয়েছে শত শাখা-প্রশাখায়। মানবতার সেবার স্বীকৃতি স্বরুপ শান্তির জন্য মাদার তেরেসাকে ১৯৭৯ সনে নোবেল পুরষ্কার দেওয়া হয়। নোবেল পুরষ্কারের ১৫ লক্ষ টাকা এবং অন্যান্য পুরস্কারের প্রায় এক কোটি টাকা সবই তিনি দান করেন মানবতার সেবায়। এই মহীয়সী নারী বৃদ্ধ বয়সেও সেবাব্রতের কাজে পৃথিবীর বিভিন্ন দেশে অক্লান্তভাবে ঘুরে বেড়িয়েছেন। এই মমতাময়ী মা ১৯১০ সালের আজকের দিনে আলবেনিয়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁর জন্মদিন, জন্মদিনে মহিয়সী এই নারীকে স্মরন করছি গভীর শ্রদ্ধায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: