‘ভারত সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে’- মাগুরায় বিজেপি নেতা দিলীপ ঘোষ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘ভারত সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের সঙ্গে যে সুসম্পর্ক হয়েছে সেই বন্ধন পৃথিবীর আর কোনো দেশে নেই বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিম বাংলা বিজেপির সভাপতি শ্রী দিলীপ ঘোষ। তাই বাংলাদেশ ও ভারত একে অপরের পরিপূরক। তিনি বলেন, বন্ধু প্রতিম দেশ হিসেবে ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করবে।’

আজ বুধবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার হাজরাতলায় অবস্থিত শংকর বেদান্ত মঠে সনাতন হিন্দু ধর্ম সম্মেলন ও মঠ ও মিশনের মহারাজ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরস্বতীর ৬৫তম আর্বিভাব তিথি স্মরণে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শ্রী দিলীপ ঘোষ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন তিনি বলেন, ভৌগলিকভাবে আলাদা হলেও দুই বাঙলার সংস্কৃতি এক এবং অভিন্ন।

সভায় বরিশাল জেলা রেজিস্ট্রার নৃপেন্দ্রনাথ শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুন হালদার, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুর ওয়াহ্হাব, পুলিশ সুপার মুনিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: