আজ বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
- শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংস এর বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় এ খন্দকার ভিলা, পুরাতন সোনালী ব্যাংক অফিস কক্ষে এ বেনিফিট (মৃত্যু দাবী) প্রদান অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য আরব আলীর স্ত্রী ও ছেলের হাতে এ নগদ টাকা প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা ব্যবস্থাপক
প্রধান অতিথি মো. শাহাজুল ইক।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক মো. বাকিবিল্লাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, সদস্য সদস্য মো. সাইফুল ইসলাম, মো. গোলাপী পারভীন, মো. কামাল বিশ্বাস, উপজেলা শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, সুবিধাভোগী মৃত আরব আলীর স্ত্রী উম্মে হানি ও ছেলে আয়াতউল্লাহ খমিনি।
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি খন্দকার আবু নইম জানান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে আরব আলী ৬ লাখ টাকার ঋণ নেন। ১ লাখ ৩৬ হাজার ৮’শ টাকার ঋণ রেখে তিনি মারা যান। তিনি মারা গেলে তার পাওনা টাকা মওকুফ করা হয়। এমনকি তার দাফনের জন্য ওই পরিবারকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। সকল ঋণ মওকুফ এবং সঞ্চয়ের লাভ সহ তার পরিবারের হাতে ৬৩ হাজার ৯’শ ৪ টাকার নগদ অর্থ প্রদান করা হয়েছে। এই মহৎ কাজটি করতে পেরে আমরা আনন্দিত।

