আজ শনিবার, অক্টোবর ১৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
- শ্রীপুরে নবাগত ইউএনও'র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
- শ্রীপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- নদীর বুকেই কেটেছে জীবনের ছয়টি দশক, বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি রনজিতের বৈঠা
- শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে সমাজসেবা কর্মকর্তাদের আকষ্মিক পরিদর্শন
- শ্রীপুরে বিদ্যুৎপৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
- শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন: পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে বিয়ের গাড়ি বহরে থাকা মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বদনপুর ইট ভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে। সে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের রাশিদুল ইসলামের ছেলে এবং শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাদিকুল বাইসাইকেল যোগে লাঙ্গলবাঁধ বাজার থেকে টিকারবিলা বাজারের দিকে যাচ্ছিল। বিয়ের গাড়ি বহর অপরদিকে থেকে আসছিল। বিয়ের গাড়ি বহরটি তাকে অতিক্রম করার সময় বহরে থাকা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে বহরে থাকা অন্য গাড়িতে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাদিকুলকে উদ্ধার করে মাগুরা ২৫০ সদর হাসপাতালে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি বর্তমানে থাকা হেফাজতে রয়েছে। তবে নিহতের পরিবার কোন অভিযোগ করেনি। ফলে মৃতদেহটি পারিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

