‘বঙ্গবন্ধু ১০০’- মাগুরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উম্মোচন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন আজ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে মাগুরা জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যোরাল উদ্বোধন করেন সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

এরপর তিনি জেলা যুবলীগের আয়োজনে ১০০ জাতীয় পতাকা উত্তোলন ও ১০০ কোরআনে হাফেজদের সম্মিলিত কোরআন তিলওয়াতের উদ্বোধন করেন। 

এর আগে মাগুরায় শহরের চৌরঙ্গী মোড়ে রাত ১২টা ১মিনিটে কাউন্টডাউন শেষে জাতির জনকের জন্য দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা শহরবাসি।

এ সময় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, এপিপি এ্যাড. রতন কুমার মিত্রসহ বিভিন্ন শ্রেণীর নের্তৃবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের আয়োজনে স্বল্প পরিসরের অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্কুল-কলেজের প্রতিনিধিরা অংশ নেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: