মাগুরায় ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সার্জেন্ট এনামুল গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নারায়ণগঞ্জের চাঞ্চল‌্যকর সাত খুনের মামলায় মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেনাবাহিনীর সার্জেন্ট এনামুল কবীরকে মাগুরা থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে ঘটনার পর থেকেই সে পলাতক ছিল। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের ভায়নার মোড় বাস স্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর ১২ টার দিকে তাকে মাগুরা জেলা জজ আদালতে নেয়া হয়েছে। তার বাড়ি মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের কাতলি গ্রামে। তিনি ওই গ্রামের ইমারত হোসেন মোল্যার ছেলে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, ৭ খুনের ঘটনার পর থেকে এনামুল কবির পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শালিখা থানায় আসার পর থেকে গ্রেফতারে সোর্স নিয়োগ করা হয়।

অবশেষে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে বেলা ১১টার দিকে শহরের ভায়নামোড় এলাকা থেকে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়।

তাকে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর বিষয়টি নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট আদালত ও পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

ছবি- সংগৃহীত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: