শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
“দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে ৭ জন যুব উদ্যোক্তার মাঝে ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া যুব কল্যাণ তহবিল হতে প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থাকে ৭৫ হাজার ও ইছামতি যুব উন্নয়ন সংস্থাকে ১ লাখ টাকা অনুদানের চেক প্রদান করা হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারদীন মুনীব অর্নব এর সভাপতিত্বে অলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সফল আত্নকর্মী ইতি খাতুন, আল-আমিন প্রমুখ।
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: