শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রাত সাড়ে ৮টার দিকে বাজারের ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খামারপাড়া বাজারের ওহিদুলের চায়ের দোকানে স্বাভাবিকভাবেই লোকজনের আনাগোনা ছিল। রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে দোকানের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো বাজার ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: