আশার আলো শাপলা

মাগুরানিউজ.কমঃ জয় মিত্র –

মাগুরার খাল-বিলগুলোতে এখন দেখা মিলছে শাপলার। দেখলেই দুচোখ জুড়িয়ে যায়। এই জাতীয় ফুল শুধু চোখ জুড়াচ্ছে না, মেটাচ্ছে পেটের ক্ষুধাও। প্রতিদিন শাপলা সংগ্রহ ও বিক্রি করে ভালো টাকা আয় করছে বেকার কৃষক, জেলে ও তাদের পরিবারের সদস্যরা।

শাপলা সংগ্রহকারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শাপলা নানান কাজে ব্যবহার করা হয়। বিশেষ করে তরকারি হিসেবে এটি বেশ জনপ্রিয়। শাপলার ডাটা বেশ সুস্বাদু। আর এই শাপলা বিক্রির জন্য কোনো পুঁজিরও প্রয়োজন হয় না। আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত জেলার খাল-বিল ও নিম্নাঞ্চল পানিতে ডুবে থাকে। এই সময় সেখানে আপনা-আপনি শাপলা ফুটে ওঠে। কৃষকদের পাশাপাশি এলাকার বিভিন্ন বয়সী ও পেশার মানুষ এই মৌসুমে শাপলা কুড়িয়ে তা বিক্রি করে সংসারের খরচ জোগাচ্ছে।

ওই শাপলা ঘিরে কোথাও কোথাও বসছে বাজার। তেমনি বাড়ি বাড়ি ফেরি করেও বিক্রি হচ্ছে শহরসহ প্রত্যন্ত অঞ্চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: