মাগুরানিউজ.কমঃ
মাগুরাতে আজ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সরস্বতী পূজা। সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা পূজার আয়োজন করে। দলে দলে ছাত্রছাত্রীরা পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মায়ের কাছে জ্ঞান আহরণের জন্য কৃপা ভিক্ষা করে। পরে ভক্ত শিক্ষার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


