৯০ বছর পর হার্বার্টের রেকর্ডে ভাগ বসালেন ইউনুস খান

মাগুরানিউজ.কমঃ 

Yunus-khan20141030205543

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবাহ-উল-হক। আর সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন ইউনুস খান ও আজহার আলী। তাদের দুজনের জোড়া সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান প্রথম দিন শেষ করেছে ২ উইকেটে ৩০৪ রান তুলে। ইউনুস-আজাহার মিলে ২০৮ রানের জুটি গড়ে অপরাজিত আছেন।

প্রথম টেস্টে টানা দুই সেঞ্চুরির পর আবারো সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১১১ রানে। এই সেঞ্চুরির মধ্য দিয়ে তিনি ৯০ বছরের একটি রেকর্ড স্পর্শ করেছেন।

এর আগে ১৯২৪-১৯২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হার্বার্ট সাটকলিফে দুই টেস্টে টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর ৯০ বছরে আর কেউ অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিনটি সেঞ্চুরি করতে পারেনি। বৃহস্পতিবার ইউনুস খান সেঞ্চুরি করে ৯০ বছর পর হার্বার্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন।

অবশ্য ইউনুস খানের আগেও পাকিস্তানের তিন ব্যাটসম্যান টানা দুই টেস্টে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে তিনটি সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের জহির আব্বাস। একই বছর মুদাসসার নজরও তিনটি সেঞ্চুরি হাঁকান ভারতের বিপক্ষে। সবশেষ ২০০৬ সালে মোহাম্মদ ইউসুফ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি শতক হাঁকিয়েছিলেন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ মিলে ৫৭ রান তোলেন। এরপর সাজঘরে ফেরেন শেহজাদ (৩৫)। ব্যক্তিগত ৪৫ ও দলীয় ৯৬ রানের মাথায় হাফিজও সাজঘরের পথ ধরেন।

এরপর আজহার আলী ও ইউনুস খান মিলে দলের হাল ধরেন। অস্ট্রেলিয়ার বোলারদের ত্যাক্ত-বিরক্ত করে মাটি কামড়ে পড়ে থাকেন। শেষ পর্যন্ত তারা দুজন ২০৮ রানের জুটি গড়ে দিন শেষ করেন। ইউনুস ১১১ ও আজহার ১০১ রান নিয়ে শুক্রবার ব্যাট করতে নামবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: