৭ লাখের বেশি বাংলা শব্দ যোগ করে বাংলাদেশের রেকর্ড

মাগুরানিউজ.কমঃ

GDGস্বাধীনতা দিবসে গুগল অনুবাদে ৭ লাখের বেশি বাংলা শব্দ যোগ করে রেকর্ড গড়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের লক্ষ্য ছিল ৪ লাখ।

২৬ মার্চ স্বাধীনতা দিবসে সারাদেশে অায়োজিত হয় ‘বাংলার জন্য চার লাখ’ কর্মসূচি। দেশের ৮১টি স্থানে অায়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় চার হাজারের বেশি স্বেচ্ছাসেবক। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এ অায়োজন। তবে রাত ১২টা পর্যন্ত এ অায়োজনে বাংলা শব্দ যুক্ত করার সুযোগ ছিল। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলা শব্দ যোগ করেন প্রবাসী বাঙালিরাও।জানা গেছে, সকাল ১১টায় একসঙ্গে প্রায় ১০ হাজার ব্যবহারকারী গুগল সার্ভারে বাংলা শব্দ যুক্ত করার জন্য ‘লগ ইন’ করলে দু’বার গুগল অনুবাদের সার্ভার ক্র্যাশ করে।

‘বাংলার জন্য চার লাখ’ কর্মসূচি চলকালে অাইসিটি বিভাগের প্রতিমন্ত্রী দিনের সেরা ১১ জন শব্দ সংযোজনকারীকে স্মারক পুরস্কার দিয়ে উৎসাহিত করেন বলে অায়োজকরা জানান।

শুক্রবার বিকেল চারটা ১০ মিনিটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (অাইসিটি)  প্রতিমন্ত্রী জুনাইদ অাহমেদ পলক এক অনানুষ্ঠানিক ঘোষণায় বলেন, অভিনন্দন সবাইকে। আমরা পেরেছি। লক্ষ্য ছিল ৪ লাখ এবং গুগল ট্রান্সলেটে একদিনে সর্বোচ্চ অবদানের রেকর্ড করা ও বাংলাকে নিয়ে যাওয়া সবার ওপরে। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা নতুন রেকর্ড গড়েছি। গতকাল (বৃহস্পতিবার) সারা পৃথিবী থেকে আমরা সবাই মিলে ৭ লাখের বেশি বাংলা শব্দ ও বাক্যাংশ যোগ করেছি গুগল ট্রান্সলেটে (অনুবাদে)।

যারা এ অাহ্বানে সাড়া দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে পলক বলেন, এ কৃতিত্ব সবার। এ গর্ব বাংলার। অভূতপূর্ব সাড়া মিলেছে ‘বাংলার জন্য ৪ লাখ’ কর্মসূচিতে। দেশ-বিদেশে আমাদের ৮১টি অনুষ্ঠানসহ ১৫০টির বেশি অনুষ্ঠানে ৪ হাজারের ওপর স্বেচ্ছাসেবক কাজ করেছেন বাংলার জন্য। আর ঘরে বসে কাজ করেছেন আরও বেশি।

পলক অারও জানান, এটা অনেকটা অনানুষ্ঠানিক ঘোষণা। গুগল অবদানের সংখ্যাসহ রেকর্ডের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানাবে শিগগিরই। সরকারের আইসিটি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে এ আয়োজনে ছিল গুগল ডেভেলপারস গ্রুপ (জিডিজি) বাংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: