৭০ হাজার টাকা ও বউ বন্ধক চুক্তিতে কারাগার থেকে কয়েদী পলায়নে সহযোগিতা

মাগুরানিউজ.কমঃ 

download (1)ঝালকাঠি জেলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত কয়েদী মনির ওরফে হাসানকে পালিয়ে যেতে সহযোগীতা করেছিল কারারক্ষি খালেক। নগদ ৭০ হাজার টাকা ও নিজের স্ত্রীকে কারারক্ষি খালেকের কাছে দু’দিন রাখার চুক্তিতে কয়েদী মনিরকে কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যেতে দেয়া হয়।

৩০ জানুয়ারী শুক্রবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপার মো. মজিদ আলী তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন। এরপর উপস্থিত সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন কয়েদী মনির। ঝালকাঠি থেকে পালিয়ে ভোলা হয়ে লঞ্চে ঢাকা থেকে চট্টগ্রাম গিয়ে ভিক্ষুক সেজে ছিল পলাতক কয়েদী মনির। চট্টগ্রামের পাহাড়তলী থেকে তাকে পুলিশ গত ২৮ জানুয়ারি গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রসংগত, গত ১৫ জানুয়ারী শুক্রবার সকালে কারাগারের ভিতরের পাইপ বেয়ে জেলারের বাসার উপরে উঠে সিঁড়ি বেয়ে নেমে যায় একটি চুরি মামলার সাজাপ্রাপ্ত কয়েদী মনির। সে নলছিটি উপজেলার ফুলহরি অভয়নীল গ্রামের জয়নুদ্দীন হাওলাদারের পুত্র। জেল থেকে আসামী পলানোর ঘটনায় ঝালকাঠির ভারপ্রাপ্ত জেল সুপার বুলবুল আহমেদ বাদী হয়ে ২২৪ ধারায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: