৫ দিন পরেই পর্দা উঠছে বিশ্বকাপের

মাগুরানিউজ.কমঃ 

file (4)আগামী ১৪ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসরের। এর ২ দিন আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দশটা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘণ্টাব্যাপী চলবে এই উদ্বোধনী অনুষ্ঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাধারণ দর্শনার্থীদের জন্য স্টেডিয়ামের গেট খুল দেবেন আয়োজকরা।

২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর ফিরেছে ক্রিকেটের উল্ল্যাস। উপমহাদেশের মতো ক্রিকেট উন্মাদনা না থাকলেও জমকালো উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ।

মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বৌল এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একই সময়ে বিশ্বকাপের উদ্বোধন করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মেলবোর্নে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং কিংবদন্তিদের নিয়ে চমকপ্রদ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। বিশ্বকাপের উদ্বোধনী মুহূর্তকে স্মরণীয় করে রাখতে থাকবে চোখ ধাঁধানো আতশবাজি এবং লেজার শো।

ক্রাইস্টচার্চে উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে নিজেদের বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় নিউজিল্যান্ড। সেখানে সঙ্গীত তারকা সলথ্রিমি. গেনি ব্ল্যাকমোর ও হেইলি ওয়েস্টানরা গান গাইবেন। আলোর বহুমুখী ব্যবহারে আলোকিত হবে চারদিক। নিউজিল্যান্ডের ইতিহাসের সবচেয়ে বড় আতশবাজির অনুষ্ঠানও হবে এটি। নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলি, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালামের মতো ক্রিকেট গ্রেটরাও থাকবেন আয়োজনে।

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস, স্কাই স্পোটর্স। অন্যদিকে, মেলবোর্নের সিডনি মায়ার মিউজিক বৌলের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করবে ফক্স স্পোর্টস, নাইন নেটওয়ার্ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: