আজ রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
মাগুরানিউজ.কমঃ
রেজিস্ট্রেশন ও নম্বরবিহীন মোটরসাইকেল রাস্তায় পেলেই তা জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তবে তার আগে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে রেজিস্ট্রেশন নিতে ১৫ দিন সময় দেওয়া হয়েছে মোটরসাইকেল মালিক ও চালকদের। ১৫ দিন পর অর্থাৎ আগামী ৩ জুন থেকে রেজিস্ট্রেশন ও নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করতে দেশব্যাপী কঠোর অভিযান চলবে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক এমন ঘোষণাই দিয়েছেন।
রোববার সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে শহীদুল হক বলেন, দেশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নম্বর প্লেট এবং বিআরটিএ রেজিস্ট্রেশন ছাড়াই চলছে মোটরসাইকেল। অথচ এ জন্য একটি আইন রয়েছে। সে আইনের তোয়াক্কা করেন না কেউ। আইন মানাতেই রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইজিপি বলেন, আমরা মোটরসাইকেল মালিকদের ১৫ দিন সময় দিতে চাই। এরপর ৩ জুন থেকে দেশব্যাপী অভিযান চালানো হবে। যেসব মোটরসাইকেলে রেজিস্ট্রেশন নম্বর পাওয়া যাবে না, তা জব্দ করা হবে। পাশাপাশি মোটরযান আইনেও মামলা দেওয়া হবে।
কেউ যদি রাস্তায় মোটরসাইকেল চালাতে চান, তা রেজিস্ট্রেশন করেই চালাতে হবে জানিয়ে তিনি বলেন, ১৫ দিনের মধ্যে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিন। তা না পারলে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ফি জমা দিয়েছেন সে রশিদ দেখাতে হবে পুলিশকে। তাতেও ব্যর্থ হলে জব্দ হবে মোটরসাইকেল।
আইজিপি বলেন, এক সময় রাজধানীতে লাইন, লেন ও ট্রাফিক সিগন্যাল বাতি মেনে গাড়ি চলাচল করত। সে সময় এর কিছুটা সফলতাও পাওয়া গিয়েছিল। পরে তা বন্ধ হয়ে যায়। তবে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আবারও সে পথে যাচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যে গত শুত্রক্রবার থেকে রাজধানীর ভিআইপি সড়কে লাইন, লেন ও বাতির সিগন্যাল মেনে গাড়ি চলাচল শুরু করেছে।


