ঘোষিত হলো ভারত সিরিজের দল

মাগুরানিউজ.কমঃ

bangladesh-vs-india

জুন মাসের প্রথম সপ্তাহে এক টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে আসছে ভারত। ওই সিরিজ সামনে রেখে ২৩ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে সুযোগ পেয়েছেন ইনজুরি কাটিয়ে সুস্থ হওয়া এনামুল হক বিজয়। এ ছাড়া ফিরেছেন শফিউল ইসলাম। আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে দলে থাকলেও অভিষেক না হওয়া রনি তালুকদার ও লিটন কুমার দাসও। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হওয়া বাঁহাতি পেসার মুস্তাফিজও আছেন ২৩ জনের প্রাথমিক দলে। 

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব উসমান আলি স্টেডিয়ামে। ওয়ানডে তিনটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন কুমার দাস, নাসির হোসেন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, আরাফাত সানি, যুবায়ের হোসেন, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবুল হাসান, মোহাম্মদ শহিদ, শফিউল ইসলাম ও রনি তালুকদার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: