মাগুরানিউজ.কমঃ
মাত্র ২৫ বছর বয়সেই পরকালের ঠিকানায় পাড়ি জমালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজ।
মঙ্গলবার শেফিল্ড শেইল্ডের ম্যাচে নিউ সাউথ ওয়েলসের শন অ্যাবোটের শর্ট পিচ ডেলিভারির একটি বলে হুক করতে গেলে হিউজের মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সিডনির একটি হাসপাতালে কোমায় ছিলেন তিনি। বুধবার বিকেলে তার মৃত্যু হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমনটাই নিশ্চিত করেছেন দলের চিকিৎসক পিটার বাকনার।


