২১ জুলাই মাগুরা সদর উপজেলা পরিষদের উপ-নির্বাচন

 

মাগুরানিউজ.কমঃ

11034211_16192003416452ui48_426703kip1593851699161_n

মাগুরা সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জুলাই  (মঙ্গলবার) এ নির্বাচন সম্পন্ন হবে।

বুধবার (১০ জুন) এ নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।

উপ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে ২২ জুন (সোমবার)। ২৫ জুন (বৃহস্পতিবার) মনোনয়নপত্র বাছাই ও ৫ জুলাই (রোববার) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন (৭০) ২২ এপ্রিল (বুধবার) ভোর ৬টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: