আলী আলী রে………চিৎকার করেই খেলাটি শুরু করে ‘সর্দার’

মাগুরানিউজ.কমঃ

10923311_352900551565486_6374218904827951937_n

মাগুরার গ্রামবাংলার ঐতিহ্যবাহী একটি খেলা লাঠিখেলা। লাঠি খেলা এমন একটি খেলা যেখানে দেখানো হয় লাঠি দ্বারা আক্রমন করা এবং প্রতিপক্ষের আক্রমন প্রতিহত করার এক চরম শিল্পনৈপুণ্য। এই খেলা দুটি পক্ষের মধ্যে অনুষ্ঠিত হয় । প্রতিটি পক্ষে থাকে একজন করে প্রধান যাকে ‘সর্দার’ নামে অভিহিত করা হয় ।

ধারনা করা হয় এই খেলাটি মূলত ইংরেজদের মদদ পুষ্ট জমিদার শ্রেনির শোষণ হতে মুসলিম জনগণকে রক্ষার জন্য গঠিত শহীদ তিতুমিরের লাঠিয়াল বাহিনীর শারীরিক কসরত ছিল ।
ইহাও উল্লেখযোগ্য যে সর্দাররা খেলার শুরুতে আলী আলী রে……… চিৎকার করেই খেলাটি শুরু করে।

পরিতাপের বিষয় হলো খেলাটি আজ হারাতে বসেছে তার ঐতিহ্য। আকাশ সংস্কৃতির আগ্রাসনে গ্রাম বাংলার এই নির্মল আনন্দ দানকারী খেলাটি বিলুপ্তপ্রায়।

উপরের ছবিটি মাগুরা জেলার চাঁদপুর (চানপুর) গ্রামে অনুষ্ঠিত লাঠিখেলার অপরূপ দৃশ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: