২০১৪ সালের বর্ষসেরা শব্দ `ভেপ`

মাগুরানিউজ.কমঃ 

VAPE-1416377655

২০১৪ সালের জনপ্রিয় শব্দ হিসেবে অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিয়েছে ‘ভেপ’ (vape)।  ভেপ শব্দের অর্থ হল, ই-সিগারেট থেকে নির্গত ধোঁয়া।

সিগারেট ছেড়ে বিশ্ব এখন ক্রমশ ঝুঁকছে ই-সিগারেটের দিকে। তবে ই-সিগারেট স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতিকর। আর তাই ই-সিগারেট, ধূমপান ছেড়ে দেওয়ার জন্য এই ভেপ শব্দটি প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।

বর্ষসেরার খেতাব জেতায় এখন অক্সফোর্ড অভিধান খুঁজলে পাওয়া যাবে ভেপকেও। গতবার বর্ষসেরা শব্দ হয়ে অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিয়েছিল সেলফি।

ভেপের মতই অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নিয়েছে ইন্টারনেট বিশ্বে জনপ্রিয় শব্দ বায়ে (`bae`) ও স্কটল্যান্ডের স্বাধীনতা ভোট নিয়ে তৈরি হওয়া শব্দ ইনডাইরেফ (‘indyref’)। পাশাপাশি ই-রিডারের মাধ্যমে পে করা বোঝাতে কনটাক্টলেস (‘contactless’), ভাল কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করা বোঝাতে স্ল্যাকটিভিসম (‘slacktivism’) শব্দগুলিও অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিয়েছে।

ভেপ শব্দটি প্রথমবার ব্যবহার করেন লেখক রোব স্টেপনি। ১৯৮৩ সালে তার লেখা বইতে মানুষ কেন ধূমপান করে এবং ধূমপানের বিকল্প কোনো যন্ত্রের কথা বলতে ওই শব্দ ব্যবহার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: