আজ শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ভ্যান প্রদান
- শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
মাগুরানিউজ.কমঃ
পনের বছর বয়সের সব নাগরিককে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য ১৮ বছর হতে হবে।
মঙ্গলবার ইসির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০০০ সালের ১ জানুয়ারির আগে জন্ম নেওয়া সবাইকেই জাতীয় পরিচয়পত্র দিতে এবারের হালনাগাদে তথ্য সংগ্রহ করা হবে। এসব নাগরিক ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন এবং ভোট দেওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সমকালকে বলেন, শিগগিরই দেশজুড়ে হালনাগাদের জন্য ইসির কর্মীরা মাঠে নামবেন। ২০০০ সালের ১৫ জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে এমন সব নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব নাগরিকের পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের জুলাই থেকেই ভোটার তালিকা হালনাগাদের জন্য ইসির কর্মীরা মাঠে নামবেন। এবার তিন ধাপে তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে ১ জুলাই থেকে ১৫ অক্টোবর, দ্বিতীয় ধাপে ১ আগস্ট থেকে ১৪ আগস্ট এবং শেষ ধাপে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে তথ্য সংগ্রহ করবে ইসি। এতে নতুন করে ৭২ লাখ ১৫ হাজার নাগরিকের তথ্য সংগ্রহ করার টার্গেট নেওয়া হয়েছে।
২০১৪ সালের হালনাগাদ শেষে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন। আর নারী ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন।


