জাকারবার্গের স্ট্যাটাসে বাংলাদেশ

মাগুরানিউজ.কমঃ

mark-about-bangaldesh-intro

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা তার একটি স্ট্যাটাসে বাংলাদেশে ইন্টারনেট ডট অর্গ-এর যাত্রা শুরু নিয়ে মন্তব্য করেছেন। চলতি সপ্তাহের প্রথম দিনে মোবাইল অপারেটর রবির নেটওয়ার্কে চালু হয়েছে জাকারবার্গের নতুন উদ্যোগ ফ্রি ইন্টারেন্ট সেবা। এই সেবার আওতায় ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন।

জাকারবার্গ তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, ফ্রি ইন্টারনেট বাংলাদেশের মানুষের জীবন যাত্রা উন্নয়নে দারুণ অবদান রাখবে। তার মতে, এটি বিশ্বকে এক সূত্রে গাথার পথে আরো একটি কার্যকর পদক্ষেপ বলে বিবেচিত হবে।

বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা তথ্য জানিয়ে জাকারবার্গ বলেন, ‘বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি। এর মধ্যে মাত্র ১০ শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করেন। এদের মধ্যে প্রতি দশজনে একজন ইন্টারনেট ব্যবহারকারী দারিদ্রমুক্ত হতে পেরেছেন।’

স্ট্যাটাসটির সাথে জয়িতা নামের এক বাংলাদেশি ফটো সাংবাদিকের ছবি দিয়েছেন জাকারবার্গ। ছবিটি বিষয়ে তিনি বলেন, ‘ছবির মেয়েটির নাম জয়িতা। সে বাংলাদেশের একজন ফটো সাংবাদিক। তার কাছে মোবাইল ফোন থাকায় তিনি চাকরির খোঁজ খবর রাখতে পারেন।’

স্ট্যাটাসটির সাথে দুটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন জাকারবার্গ। একটি ট্যাগে লেখেছেন কানেক্ট বাংলাদেশ, অপরটিতে লেখেছেন কানেক্ট দ্য ওয়ার্ল্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: