১৫ টন হাতির দাঁতে আগুন

মাগুরানিউজ.কমঃ 

5454zn4f

বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ১৫ টন মূল্যবান হাঁতির দাত বা আইভরি আগুনে পুড়িয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। দেশটিতে আইভরি ব্যবসাকে অনুৎসাহিত করতেই তিনি এই বিপুল পরিমাণ দাঁতে অগ্নিসংযোগ করেন বলে আল জাজিরা জানিয়েছে।

দেশটিতে গত ২৫ বছর ধরে আইভরি ব্যবসা নিষিদ্ধ করা হলেও এতে তেমন কাজ হয়নি। তাই আফ্রিকার হাতি এবং গণ্ডার রক্ষায় নতুন নতুন পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে।

মঙ্গলবার নাইরোবির জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বক্তব্য রাখেন প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা । হাতির দাঁতের বিশাল স্তূপে অগ্নিসংযোগ করার আগে কেনেত্তা বলেন,‘এসব গজদন্ত সংগ্রহের জন্য অপরাধীরা নিষ্ঠুরভাবে হাতি হত্যা করে থাকে। আমরা চাই কেনিয়া, আফ্রিকা এবং গোটা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্ম এসব বন্য প্রাণীদের সংরক্ষণ করবে।’

হাতির দাঁতের ব্যাপক চাহিদার কারণে গোটা আফ্রিকা জুড়ে হাতি নিধনের মহড়া চলে। লন্ডভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ গোষ্ঠী ‘সেভ দা এলিফেন্ট’য়ের দেয়া হিসেব মতে, আফ্রিকায় ২০১০-১২ সালের মধ্যবর্তী সময়ে ১ লাখ হাতি নিধন করা হয়েছিল।

এদিকে হাতি সংরক্ষণে আগামী এক বছরের জন্য আফ্রিকা থেকে হাতির দাত বা আইভরি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: