১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে

ন্যাশনালডেস্ক,মাগুরানিউজ.কমঃ 

sheikh-hasina-শেখ-হাসিনা-313x200স্নাতকোত্তর নার্সিং শিক্ষার জন্য একটি উচ্চতর ইনস্টিটিউশন প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে আরও ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে।  বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে একটি করে আরও দুটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

শেখ হাসিনা ব্রেস্ট ফিডিংয়ের জন্য সর্বোচ্চ সহায়তা ও উৎসাহ প্রদানের জন্য স্বাস্থ্যজীবীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মায়ের দুধ পান করা নবজাত শিশুর অধিকার। তিনি মাতৃদুগ্ধ (বিপণন নিয়ন্ত্রণ)-২০১৩ আইন যথাযথভাবে প্রয়োগের জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পবিত্র কোরান শরিফের সুরা বাকারার ২৩৩ আয়াতে শিশুকে ২ বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়ানোর নির্দেশনা রয়েছে। শিশুর স্বাভাবিক বৃদ্ধির জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ৬ মাস পর্যন্ত শিশুর জন্য মায়ের দুধই একমাত্র পরিপূর্ণ ও নিরাপদ খাবার।

ব্রেস্ট ফিডিংয়ের প্রতি জনসচেতনতা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, গত ৫০ বছরে মায়ের দুধ খাওয়ানোর হার ৪৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৬৪ শতাংশে উন্নীত হয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন।

এ ছাড়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. দীন এম নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিজি নূর হোসেন তালুকদার, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় ও জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের পরিচালক ডা. এম শাহনেওয়াজ বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: