মাগুরানিউজ.কমঃ
বিশ্বজুড়ে ইবোলা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে পশ্চিম আফ্রিকার তিন দেশে সবচেয়ে বেশি মানুষ মরঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত ৪ হাজার ৯২২ জন মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের।
ইবোলায় আক্রান্ত ১০ হাজার মানুষ পশ্চিম আফ্রিকার তিনটি দেশে সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনির অধিবাসী। এ ছাড়া অন্যান্য দেশে আক্রান্ত হয়েছে ২৭ জন। ওই তিন দেশ অন্য দেশগুলোতে আরো ১০ জন মারা গেছে ইবোলায়।


