হ্যাকারদের হামলায় চল্লিশ মিনিট বন্ধ ছিল ফেসবুক

মাগুরানিউজ.কমঃ 

তততত1

সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে মঙ্গলবার প্রায় চল্লিশ মিনিটের মতো ঢুকতে পারেননি লাখ লাখ ব্যবহারকারী।

ছবি শেয়ার করার সাইট ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছিল।

একটি হ্যাকার গ্রুপ ‘লিজার্ড স্কোয়াড’ দাবি করছে তারা এই দুটি সাইট হ্যাক করেছে।

বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীও জানাচ্ছেন মঙ্গলবার তারাও কিছুক্ষণের জন্য ফেসবুকে ঢুকতে পারেন নি।

ফেসবুক স্বীকার করেছে যে তাদের অনেক ব্যবহারকারী সাইটে ঢুকতে পারছিল না। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে ফেসবুকের একজন মুখপাত্র জানান, তারা চেষ্টা করছেন পরিস্থিতি স্বাভাবিক করে আনার জন্য।

ইনস্টাগ্রামের পক্ষ থেকেও একই ধরণের বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তাদের সাইটে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

লিজার্ড স্কোয়াড নামের যে গ্রুপটি ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাইট হ্যাক করেছে বলে দাবি করছে, তারা এর আগে মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাইট হ্যাক করেছিল গতকাল সোমবার।বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: