হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোরের রানার সম্পাদকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ 

Jessore-1422431850

যশোরের দৈনিক রানার সম্পাদক আর এম মঞ্জুরুল আলম টুটুল (৪৭) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার স্বজনরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে টুটুল নওয়াপাড়ায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে সঙ্গে সঙ্গে নওয়াপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা দ্রুত যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। যশোর মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

মঞ্জুরুল আলম টুটুলের বাবা গোলাম মাজেদ এরশাদ সরকারের সময় নির্যাতনে মারা যান। এর পর তার বড় ভাই সাইফুল আলম মুকুল পত্রিকাটি সম্পাদনা করতেন। তিনি ১৯৯৮ সালে আততায়ীর বোমা হামলায় নিহত হওয়ার পর টুটুল পত্রিকাটি সম্পাদনা করতেন। গত বছর পত্রিকাটির প্রকাশিকা তার মা মারা যাওয়ার পর পারিবারিকভাবে প্রকাশিকা নির্ধারণ না হওয়ায় পত্রিকাটির প্রকাশনা বন্ধ আছে। মঞ্জুরুল আলম টুটুল দীর্ঘদিন যশোর প্রেসক্লাবের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ বাদ মাগরিব তার দাফন হওয়ার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: