হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে মাগুরায় তারার মেলা

মাগুরানিউজ.কমঃ

11034211_1619200341645tyu2ui48_4267031593851699161_n

সুসাহিত্যিক ড. লুৎফর রহমানের স্মৃতি বিজড়িত মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রাম। মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

11034211_161920034164gyhj52ui48_4267031593851699161_n

এ উপলক্ষে তারার মেলা বসেছিলো এতিহ্যবাহী এ বিদ্যালয় প্রাঙ্গনে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের উপস্হিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। 

11034211_16192003416452ui48_4267031593851699161_n copy

শনিবার সকালে আনন্দ শোভাযাত্রা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শতবর্ষ পূর্তি উৎসব শুরু হয়।

সকালে কয়েক হাজার প্রাক্তন ছাত্র হাজিপুর ইউনিয়নের বিভিন্ন রাস্তায় শোভাযাত্রা বের করে। বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা এ শোভাযাত্রার নেতৃত্ব দেন।

বিদ্যালয় চত্বরে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। পরে তারা স্মৃতিচারণ করেন। বিকেলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

11034211_16192003416452ui48_yi4267031593851699161_n

অ্যাডভোকেট লুৎফুল হাকিমের সভাপতিত্বে সকালে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী সাঈদ রেজা তরুণ,  প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আলী আকবর, পদার্থ বিজ্ঞানী দিদারুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনায়েত হোসেন প্রমুখ।

11034211_16192003416452ui48yu_4267031593851699161_n

বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিশেষ অতিথি সংসদ সদস্য কামরুল লায়লা জলি, মাগুরার জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার(এসপি) জিহাদুল কবির, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ।

এ উপলক্ষে ‘শতবর্ষ’ নামে একটি স্মরণিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। শতবর্ষ পূর্তি উপলক্ষে সাহিত্যিক ড. লুৎফর রহমানের বিভিন্ন প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেছে স্কুলের ড. লুৎফর রহমান স্মৃতি অডিটরিয়াম ও লাইব্রেরি কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: