সড়ক দুর্ঘটনারোধে মাগুরায় চালকদের কর্মশালা

মাগুরানিউজ.কমঃ

11401028_10207126182295775_3561692761582281917_n

সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে মাগুরায় র‍্যালি এবং মোটরগাড়ি চালকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

এ উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মাগুরা অফিসের আয়োজনে আজ বুধবার সকাল ১০টায় শহরে একটি বর্ণাঢ্যর‍্যালি বের হয়। র‍্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা মিলনায়তনে চালকদের প্রশিক্ষণ কর্মশালায় মিলিত হয়।

প্রশিক্ষণে জেলার বাস, ট্রাক, পিকআপ, স্কুটার ও মোটরসাইকেলের ১৫০ জন চালক অংশ নেন।

কর্মশালায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক মো. শহিদুল্লাহ্, সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, ডা. দেবাশীষ বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর ফজলুল কবির, বিআরটিএ মাগুরার সহকারী পরিচালক বিলাস সরকার, এনডিসি নাসিম আহমেদ, জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি আকরাম হোসেন মোল্লা, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুর রহমান প্রমুখ।

বক্তারা চালকদের গাড়ি চালানোর সময় সতর্ক হয়ে যথাযথ নিয়ম-নীতি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: