মাগুরানিউজ.কমঃ
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৭টায় জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে সেখানে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



