“স্বচ্ছ ভারত”য়ের ডাকটিকিট প্রকাশ

মাগুরানিউজ.কমঃ 

file (8)

 

২০১৪-র ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানের ঘোষণা করেন৷ আর ওই বছরই ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন। এবার এই প্রকল্পে নতুন সংযোজন। শুক্রবার মহাত্মা গান্ধীর ৬৮ তম মৃত্যু দিনে স্বচ্ছ ভারত গড়ার মিশনকে নজরে রেখে প্রকাশিত হল ডাক টিকিট৷ প্রকাশ করলেন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ পাঁচ টাকা মূল্যের তিনটি ডাক টিকিট প্রকাশ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। উল্লেখ্য, স্বচ্ছ ভারত অভিযান এমনই একটি প্রকল্প, যার মাধ্যমে দেশের ৪০৪১টি শহরের সড়ক এবং পরিকাঠামোকে পরিষ্করণের ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে। ২০১৯-এর ২অক্টোবরে মহাত্মা গান্ধীর দেড়শত তম জন্মবার্ষিকীর মধ্যে এই প্রকল্প সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য ৬২ হাজার কোটি টাকা অর্থ খরচ হবে বলে মনে করা হয়েছে সরকারীভাবে৷ এই যোজনাটি সংকীর্ণ রাজনীতির উর্দ্ধে এবং জাতীয়তাবাদের দ্বারা অনুপ্রাণিত বলে বর্ণনা করা হয়েছে৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: