স্ট্রোক এড়াতে এ বার বাংলা ভাষায় হাজির অ্যাপস

মাগুরানিউজ.কমঃ 

app

আপনি হয়তো নিজেকে সুস্থ মনে করছেন৷ কিন্তু, আপনিও স্ট্রোক (ব্রেন অ্যাটাক)-এ আক্রান্ত হতে পারেন! যার জেরে, অকালেই হয়তো আপনার মৃত্যু ঘটে যেতে পারে৷ অথবা, স্ট্রোকের কারণে আপনি হতে পারেন পক্ষাঘাতের শিকারও!

তবে, দুঃশ্চিন্তার কোনও কারণ নেই৷ কেননা, ভবিষ্যতে আপনি স্ট্রোকের শিকার হতে পারেন কি না, তা জানার জন্য রয়েছে অত্যন্ত সহজ উপায়৷ আর ওই উপায় রয়েছে আপনার হাতের মুঠোয়৷কারণ, স্ট্রোকে আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কি না, তা জানার জন্য হাজির অ্যাপস৷ইতিমধ্যেই ওই অ্যাপস চালু হয়ে গিয়েছে ইংরেজিতে৷ এ বার বাংলা ভাষায়ও মিলবে স্ট্রোক এড়ানোর ওই অ্যাপস৷এবং, শীঘ্রই চালু হচ্ছে ওই অ্যাপস৷

ফ্রি-তেই ডাউনলোড করে নেওয়া যাবে ওই অ্যাপস৷আর, তার পর, স্ট্রোকের জন্য যে সব রিস্ক ফ্যাক্টর রয়েছে, সে সবের ভিত্তিতে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তা হলেই জেনে নেওয়া যাবে আপনার স্ট্রোক হওয়ার কোনও সম্ভাবনা রয়েছে কি না৷অথবা, স্ট্রোকে আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা থাকলে, তা কত বছর বয়সে দেখা দিতে পারে, জেনে নেওয়া যাবে সেটাও৷আর, এ সবের ভিত্তিতেই আপনি স্ট্রোক প্রতিরোধের জন্য ব্যবস্থাও গ্রহণ করতে পারেন৷ যার জেরে, স্ট্রোকের সম্ভাবনা এড়ানোও সম্ভব হতে পারে৷

ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের উদ্যোগে চালু হয়েছে ইংরেজিতে ওই স্ট্রোক রিস্কোমিটার অ্যাপস৷এ বার বাংলা ভাষায় ওই অ্যাপস চালুর জন্য তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে স্ট্রোক ফাউন্ডেশন অফ বেঙ্গল (এসএফবি)-কে৷ স্ট্রোক প্রতিরোধে এ দেশে অন্যতম সংগঠন হিসেবে কাজ করছে এসএফবি৷ওই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক দীপেশকুমার মণ্ডলের কথায়, ‘ইংরেজিতে চালু হয়ে গিয়েছে৷ এ বার  বাংলা ভাষায়ও শীঘ্রই চালু হবে স্ট্রোক রিস্কোমিটার অ্যাপস৷’ একই সঙ্গে তিনি বলেন, ‘স্ট্রোক এড়ানো অত্যন্ত সহজ কাজ৷ যদি ধূমপান না করেন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, তা হলেই স্ট্রোক এড়ানো সম্ভব৷’

এসএফবি-র প্রতিষ্ঠাতা সভাপতি জানিয়েছেন, স্ট্রোকের জন্য যে সব রিস্ক ফ্যাক্টর রয়েছে, সে সব যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তা হলে  ৯০ শতাংশ ক্ষেত্রেই স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব৷ স্ট্রোক রিস্কোমিটার অ্যাপসের মাধ্যমে অত্যন্ত সহজে ওই রিস্ক ফ্যাক্টরগুলির পরিমাপ করে নেওয়া যাবে৷যার ভিত্তিতে জানা যাবে ভবিষ্যতে স্ট্রোকের কোনও সম্ভাবনা রয়েছে কি না৷বহু মানুষ এখন মোবাইল ফোনে ব্যবহার করেন ইন্টারনেট৷ফলে, সহজেই তাঁরা বাংলা ভাষার ওই অ্যাপস ডাউনলোড করে দেখে নিতে পারবেন স্ট্রোকের কোনও সম্ভাবনা রয়েছে কি না৷
সমীক্ষায় দেখা গিয়েছে, বহু শিক্ষিত মানুষও এখনও স্ট্রোক-কে হার্ট অ্যাটাকের সঙ্গে গুলিয়ে ফেলেন৷ কিন্তু, স্ট্রোক মানে ব্রেন অ্যাটাক৷ মস্তিষ্কের অসুখ৷ তার উপর, স্ট্রোক প্রতিরোধ করাও সম্ভব৷তবে, এ জন্য প্রয়োজন আরও বেশি সচেতনতা৷অথচ, সচেতনতার অভাবে বিপর্যয় ডেকে আনছে স্ট্রোক৷ এবং, তা মহামারির মতো ছড়িয়ে পড়ছে৷আমাদের দেশে প্রতি বছর ২০ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন স্ট্রোকে৷যার মধ্যে মারা যাচ্ছেন ছ’লক্ষেরও বেশি আক্রান্ত৷যাঁরা প্রাণে বেঁচে যাচ্ছেন, তাঁদের অনেকেই পক্ষাঘাতের শিকার হয়ে পড়ছেন৷এ ভাবে অকালে মৃত্যু অথবা পঙ্গুত্বের কারণে পারিবারিক ক্ষতি তো হচ্ছেই৷ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতিও৷কারণ, ক্ষতি হচ্ছে মানব সম্পদের৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: