পবিত্র মাহে রমজান শুরু

downloadমাগুরানিউজ.কম:   রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে আবার এল পবিত্র মাহে রমজান। আজ সোমবার থেকে শুরু হলো রমজানের সিয়াম সাধনা। সারা দেশেই ধর্মপ্রাণ মুসল্লিরা গতকাল রোববার রাতে তারাবির নামাজ আদায় করেছেন। শেষ রাতে সেহ্রি খেয়ে আত্মনিবেদন করেছেন সিয়াম সাধনায়।
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারে বিরত থাকার মধ্য দিয়ে রোজাদারেরা রিপু ও প্রবৃত্তিকে দমন করে আত্মসংযমের মধ্য দিয়ে চেষ্টা করবেন আত্মশুদ্ধির। মহান আল্লাহ তাআলার ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় মগ্ন থাকবেন বেশি বেশি ইবাদত-বন্দেগিতে।
দিনে এখন হোটেল-রেস্তোরাঁয় প্রকাশ্যে পানাহার বন্ধ থাকবে। বিকেল থেকেই বসে যাবে ইফতারির পসরা। আগামী ২৫ জুলাই রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

প্রতিবছর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের মহিমা নিয়ে আসে রমজান মাস। রহমত, মাগফেরাত ও নাজাতের এ মাসে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী-সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম লাইলাতুল কদরের রাত। ইসলাম ধর্ম অনুযায়ী এ মাসে প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ পাক ৭০ গুণ বাড়িয়ে দেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: