সোমবার নবমবারের মতো বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

মাগুরানিউজ.কমঃ

54_big

দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসছে আগামীকাল সোমবার। আগামী ৪ জুন এই অধিবেশনে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টান দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি হবে এই সরকারের দ্বিতীয় বাজেট।

সোমবার বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। তারআগে বিকেল ৪টায় স্পিকারের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে। বিকেল ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশের কার্যসূচী নির্ধারণ করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

এটি হবে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন। আগামী ৪ জুন এই অধিবেশনে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি নবমবারের মতো প্রস্তাবিত বাজেট উত্থাপন করবেন; যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক বাজেট উত্থাপন। এরআগে বিএনপির অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সর্বোচ্চ ১২টি বাজেট প্রস্তাব উত্থাপন করেন। আওয়ামী লীগের আরেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া সাতটি বাজেট উত্থাপন করেন।

বাজেট অধিবেশনকে সামনে রেখে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়। বিশেষ করে বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপির নিরাপত্তা বিধান, তা সংসদে পাঠানো ও বিতরণ, বাজেটোত্তর সাংবাদিক সম্মেলন এবং কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংসদে এন্ট্রি পাস বিতরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। বাজেট উত্থাপনের পর জুন মাস জুড়ে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে। আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে। তবে কতো ঘণ্টা আলোচনা হবে সে বিষয়টি চূড়ান্ত হবে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। গত বছর প্রস্তাবিত বাজেটের উপর রেকর্ড সংখ্যক ৬৩ ঘণ্টা আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা।

সংসদ সচিবালয়ের আইন শাখা জানায়, এই অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা ও পাসের বাইরে নিয়মিত প্রশ্নোত্তর, মনোযোগ আকর্ষণীয় নোটিশ নিয়ে আলোচনা এবং বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। এই অধিবেশনে ফাইনান্সিয়াল রিপোটিং বিল-২০১৪, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বিল-২০১৫ ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০১৫ পাসের অপেক্ষায় আছে। আর সংসদে উত্থাপনের জন্য আরো ৪টি বিল জমা পড়েছে। বিলগুলো হচ্ছে- সুপ্রিম কোর্ট জাজেস (লিভ, পেনশন এন্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল-২০১৫, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন বিল-২০১৫ এবং বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি শুরু হওয়া সংসদের পঞ্চম অধিবেশন গত ২ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেয়া ভাষণের উপর প্রায় ৬০ ঘণ্টা ৩০ মিনিট আলোচনা হয়। মোট ৩৯ কার্যদিবসের এ অধিবেশনে ১১টি সরকারি বিলের মধ্যে ৮টি বিল পাস হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: