মাগুরানিউজ.কমঃ
সোমবার আয়কর দিবসে বিভাগীয় পর্যায়ে ৫৫ জন সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাকে সম্মাননা প্রদান করা হবে। এরই মধ্যে ৩৩ সর্বোচ্চ করদাতা এবং ২২ জন দীর্ঘমেয়াদি করদাতা নির্বাচিত করা হয়েছে।
এর মধ্যে মাগুরায় সর্বোচ্চ করদাতারা হলেন এসএম হাসানুজ্জামান টিটো, শাহিনুর রহমান পিকুল ও মোঃ সেলিম সরদার এবং দীর্ঘমেয়াদি করদাতারা হলেন বিমলেন্দু শিকদার ও মোঃ রফিকুল আলম।

